ঢাকা   ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সিলেট বিভাগের সিলেট জেলার কোম্পানীগন্জে আতাউর সিন্ডিকেট খাবলে খাচ্ছে মাঠ বাজার ও বসতি

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫
  • 103 শেয়ার

মোঃ আব্দুর রব:সিলেট বিভাগীয় প্রতিনিধঃ

 

সিলট বিভাগের সিলেট জেলার কোম্পানীগঞ্জে ধলাই দক্ষিণ মহালে ইজারা অযোগ্য তীর এলাকায় অবাধে চলছে পরিবেশ বিধ্বংসী বালু উত্তোন ও বালুঅপসারণ।

এহেন লুটপাটের ফলে নদীগর্ভে বিলীন হচ্ছে বাজার, বসতি, কবরস্থান, খেলারমাঠ স্কুলমাঠ ও রাস্থাঘাট।

অজ্ঞাত কারণ নিরব ভূমিকায় স্থানীয় প্রশাসন।

জনৈক আতাউর এর নেতৃত্বে একটি নতুন বালুদস্যু সিন্ডিকেট ১০টাকা ঘনফুট দামে এ বালু বিক্রি করছে।

সিন্ডকেটের লুটপাট ও তান্ডব ঠেকাতে স্হানীয় বাসিন্দারা মামলা,সামাজিক প্রতিবাদ করেও থামাতে
পারছে না এই বালুদস্যু’দেরকে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ধলাইনদী তীরের উত্তর রাজনগর, উত্তর ঢালারপারের পাকা ও কাচা ২ টি সড়ক, বাজারের দক্ষিণ পাশ, বসতভিটা এমনকি কবরস্হানও খাবলে খাচ্ছে শক্তিশালী এই সিন্ডিকেট।

ভুক্তভোগিরা পুলিশ ও প্রশাসনের কাছে শত অনুনয় বিনয় করেও কোনরূপ প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।

মাঝেমধ্যে পুলিশ টহল দিলেও আগাম খবর পেয়ে নিরাপদ স্হানে সরে যায় এবং পুলিশ চলে গেলে দস্যুরা ফের শুরু করে তান্ডব। রাত যত গভীর হয়, বালুখেকেরা ততো সক্রিয় হয়ে ওঠে।

এই লুটপরা সুন্ডিকেট গভীর রাত থেকে সকাল পর্যন্ত শতশত লিষ্টার দিয়ে বাল্কহেড ভর্তি করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।

ফলে বসতবাড়ি, সড়কসহ ফসলীজমি বিলীন হচ্ছে অবলীলায়। এ যেনো দেখার কেউ নাই।

ফলে এলাকার সাধারণ মানুষজন এই বালুদস্যু সিন্ডকেটর কাছে সম্পূর্ণ জিম্মি হয়ে পড়েছেন।

স্হানীয়দের অভিযোগ- উপজেলার উত্তর রাজনগর গ্রামের আতাউর, মতিউর, ফরিদ উদ্দিন, জৈন উদ্দিন, মোড়ল মিয়া, মশক আলী, আমির হোসেন, তাজুল মিয়া, মধুর মিয়া, কালা মিয়া, ইলিয়াস ,পারভেজ, চমক আলি তৈয়ব আলি গংরা মিলেই এই বালুদস্যু সিন্ডিকেট।

নাম প্রকাশ না করার শর্তে স্হানীয় এক বাসিন্দা নিজ বসতবাড়ি ও ছোট বাচ্চাদের নদীগর্ত হতে বাঁচাতে আকুতি জানিয়ে বলেন- আমরা গরীব, আমরা অসহায়, তাই বালুদস্যু চক্র গায়ের জোরে আমাদের বসতবাড়ির সীমানা ঘেষে গভীর খোদাই করে নিয়ে গেছে বালু।

যে কোনো সময় দিনে বা রাতের আঁধারে আমাদের বসতভিটে নদীগর্ভে ধ্বসে পড়তে পারে। এ আশঙ্কার আমাদের নির্ঘুম রাত পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ইয়াকুব আলী জানান-” দীর্ঘদিন ধরে গ্রামের পাশের বাজার, পাকা সড়ক, বসত বাড়ীর পাশে বালু উত্তোলন চলায় ভীষণ ক্ষতির সম্মুখীন এলাকা।

সামাজিক ভাবে স্হানীয় জনপ্রতিনিধি সহ অনেকে নিষেধ বাধা দিলেও মাঝে-মধ্যে লুটপাট থামে। কিন্তু পরে আবার যেই সেই।

বালু লুটপাটে জড়িত মতিউর গণমাধ্যমকে বলেন, ” আমাদের পৈত্রিক অনেক ভূমি নদীপাড়ে রয়েছে, এটা আমরা কাজে লাগাচ্ছি। এতে কারো বাঁধা দেওয়ার কিছু নেই।

তবে বালু বিক্রির সাথে তিনি যুক্ত নন বলে জানান।

এ বিষয়ে কোম্পানীগঞ্জের ইউ, এন,ও মোহামদ রবিন মিয়া বলেন, নদীসহ সবধরনের বালু লুটপাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে।

পরিবেশ ধংসে যে বা যারা জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবেনা। বুধবারী বাজার এলাকায় সড়ক ও ফসলী জমিতে বালু লুটপাটের অভিযোগ পাওয়া গেলে ফের অভিযান শুরু হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বিপিএম বলেন, এলাকার নদী তীরবর্তী দখলদারা নামমাত্র মুল্যে বালু লুটপাটের সুযোগ করে দিচ্ছে বলে জানতে পেরেছি।

এটা অবশ্য পরিবেশ বিধ্বংসী। তাই জড়িতদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। ইতেমধ্যে আমাদের পুলিশ টিম বুধবারী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বালু উত্তোলন কারীদের তাড়িয়ে দিয়েছে।

ধলাই দক্ষিণ বালুমহাল লিজকৃত হলেও একটি মহল কলাবাড়ী, বুধবারী বাজার, উত্তর রাজনগর, ঢালারপার, মোস্তফানগর, নদী তীরবর্তী বসত এলাকা, সড়ক, কবরস্থান, বাজারের পাশে অবাধে বালু হরিলুট করে চলেছে বলে অভিযোগ স্থানীয়দের।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪