ঢাকা   ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সীমান্তে চোরাচালানের বিরুদ্ধে আভিযানিক সাফল্যের ধারা অব্যাহত রেখেছে ৫৯ বিজিবি

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
  • 100 শেয়ার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার সীমান্তে মাদক চোরাচালানের বিরুদ্ধে আভিযানিক সাফল্যের ধারা অব্যাহত রেখেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

গতকাল ১৫ ডিসেম্বর তারিখ রাত সাড়ে ৩ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্ত হতে ৪৭২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (TENSIWIN) এবং ফেন্সিডিল এর বিকল্প হিসেবে ব্যবহৃত ৪৮ বোতল নেশাজাতীয় সিরাপ (CHOCO+) আটক করেছে এ ব্যাটালিয়ন। আজমতপুর বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৮২ হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে অভিযান চালিয়ে উল্লিখিত মাদকদ্রব্য জব্দ করে। এ বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি প্রক্রিয়ার কাজ চলমান।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নেশাজাতীয় ট্যাবলেটসহ ফেন্সিডিল এর বিকল্প হিসেবে নতুন নতুন মাদক চোরাচালান হচ্ছে, সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪