ঢাকা   ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সীমান্তে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ০৩ জন মাদকদ্রব্য সহ আটক।

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, জুলাই ২১, ২০২৫
  • 170 শেয়ার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

সীমান্তে ২১ জুলাই ২০২৫ তারিখ ০৮:০০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামস্থ মোঃ আমীর হোসেন এর বাড়ীতে বিজিবি এবং চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে নিম্নবর্ণিত ০৩ জন আসামীকে ৮৯ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৫৬৫ পিস ইয়াবা এবং নগদ ১১,২৮,০০০.০০ টাকাসহ আটক করা হয়। আসামীসহ জব্দকৃত মাদকদ্রব্য এবং নগদ টাকার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। মোঃ আমীর হোসেন (বাড়ীর মালিক), পিতা-মোঃ হাবিবুর রহমান, মোঃ বাহাদুর হোসেন (২৫) পিতা-মোঃ হাবিবুর রহমান এবং মোসাঃ জেসমিন (২৫), স্বামী-মোঃ জমির হোসেন সকলের গ্ৰাম-পিরোজপুর, পোস্ট-সোনামসজিদ, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪