ঢাকা   ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সীমান্তে ভারতীয় নাগরিক আটক, সঙ্গে দুটি পাঠা ছাগল উদ্ধার ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
  • 238 শেয়ার

আরিফুল ইসলাম মহিন, স্টাফ রিপোর্টার:

 

 

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্ত সংলগ্ন লোগাং বাজার এলাকা থেকে দুইটি পাঠা ছাগলসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, ৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার, ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার রইশ্যাবাড়ি থানার দেশরাই পাড়ার বাসিন্দা শ্রী জেমোসিং ত্রিপুরা (৪৫) সীমান্ত অতিক্রম করে লোগাং বাজার এলাকায় প্রবেশ করেন। এসময় তিনি পাঠা ছাগল কিনে ভারত ফেরার চেষ্টাকালে বৌদ্ধমনিপাড়া বিওপি অধীনস্থ ৩ বিজিবির একটি টহল দল তাকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল আলীম।আটকের সময় তার সঙ্গে দুটি পাঠা ছাগলও জব্দ করা হয়। পরে তাকে বিজিবির হেফাজত থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সন্ধ্যায় পানছড়ি থানায় হস্তান্তর করা হয়।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে আইনগত প্রক্রিয়া চলছে। শুক্রবার তাকে খাগড়াছড়ি সদর জেল হাজতে পাঠানো হবে।”

এ ঘটনায় সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪