ঢাকা   ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সীমান্ত এলাকায় ৩ কোটি ৩০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ আটক ১

Mizanur
  • প্রকাশিত : শুক্রবার, মে ৩০, ২০২৫
  • 113 শেয়ার

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

যৌথ অভিযানে চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা এলাকায় ৩ কোটি ৩০ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৩০০ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৭টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা কাঁটাপাড়া গ্রামে এই যৌথ অভিযানে এসব হেরোইন উদ্বার করা হয়।

এসময় নগদ ২ লাখ ৫০ হাজার টাকা উদ্বার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত চোরাকারবারি সদর উপজেলার চরবাগডাঙ্গা কাঁটাপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে মো. সাখাওয়াত হোসেন (৩২)। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে জেলা ডিএনসি কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি।

সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি জানায়,গোপন সংবাদের ভিক্তিতে সকালে সাখাওয়াত হোসেনের বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় বাড়ির মধ্যে থাকা ৩ কেজি ৩০০ গ্রাম হেরোইন ও নগদ আড়াই লাখ টাকাসহ সাখাওয়াত হোসেনকে হাতেনাতে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সাখাওয়াত হোসেন জানান,একই এলাকার আব্দুল্লাহ ওরফে আব্দুল ও জুয়েল রানার নেতৃত্বে তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় হেরোইন সংগ্রহ করে সারাদেশে পাচার করতো। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪