ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সুনামগঞ্জে ডিবি পুলিশ কর্তৃক বিদেশি মদসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

Mizanur
  • প্রকাশিত : শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
  • 50 শেয়ার

আমির হোসেন, স্টাফ রিপোর্টার:

 

 

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার আক্তাপাড়া এলাকার আব্দুল্লাহ আল মামুন (২০), পশ্চিম মাজেরটেক এলাকার জুনায়েদ আহমদ (২০) এবং রাতারগাঁও এলাকার মানিক মিয়া (২০)।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ডিবি পুলিশের একটি দল সুনামগঞ্জ সদর থানাধীন সদরগড় আলীর বাজারে অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন এসআই তানজির আহমেদ। তার সঙ্গে ছিলেন এএসআই দিবাস চন্দ্র দাস, কনস্টেবল আদিলুর রহমান এবং কনস্টেবল ফরিদ মিয়া। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ২২ বোতল ভারতীয় ব্র্যান্ডের AC BLACK মদ উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহীন একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪