ঢাকা   ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সেবাই প্রথমের উদ্যোগে গরীব অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মার্চ ২৯, ২০২৫
  • 72 শেয়ার

মাসুদ রানা, জামালপুর প্রতিনিধি:

 

মানুষ মানুষের জন্য এই দৃষ্টিভঙ্গি থেকেই সেবাই প্রথম সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির উদ্যোগে জামালপুরে সরিষাবাড়ীতে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) বিকালে উপজেলার আওনা ইউনিয়নের জগনাথগঞ্জ ঘাট দৌলতপুর নয়াপাড়া এলাকায় অবস্থিত সেবাই প্রথম এনজিওর প্রধান কার্যালয় থেকে দুই শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রীর মধ্যে ছিল- সয়াবিন তেল, চিনি, সেমাই, আতপ চাউল, মসুর ডাল, লবণ, নুডুলস, আলু ও সাবান।
ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সেবাই প্রথম প্রতিষ্ঠানের পরিচালক মোঃ শহিদুল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, ব্রাঞ্চ ম্যানেজার নুরে আলম সিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী আল আমিন হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মজিদ ও প্রতিষ্ঠান পরিচালকের পিতা নওজেস আলী প্রমুখ।

ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ শহিদুল ইসলাম বলেন, মানুষ মানুষের জন্য এটাই প্রতিটি মানুষের নৈতিক ও মানবিক দায়িত্ব হওয়া উচিত। আমি কর্মজীবনে শুরু থেকেই সমাজের অসহায়,দরিদ্র ও এতিম শিশুদের পাশে থাকার চেষ্টা করি। গরীব দুঃস্থদের মাঝে নগদ অর্থ সহ বিভিন্ন সময় বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি। এবার ২০০শো দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি।

আগামীতে আরও বেশি দেওয়ার চেষ্টা করব। এজন্য সকলের সহযোগিতায় দোয়া কামনা করছি। সেই সাথে সমাজে যারা বিত্তবান রয়েছে তাদেরকে অসহায় হাতে দরিদ্রদের পাশে থাকা আপনার জানাচ্ছি। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রীতে পেয়ে উপকারভোগীরা বলেন, আমরা খুবই আনন্দিত ও খুশি হয়েছি। দোয়া করি অত্র প্রতিষ্ঠান আরও উন্নতি করুক, সমৃদ্ধশালী হোক।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪