ঢাকা   ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

স্টুডেন্ট ফর সভারন্টির শান্তিপূর্ণ কর্মসূচীতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান

Mizanur
  • প্রকাশিত : বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
  • 65 শেয়ার

মো: রমজান আলী, স্টাফ রিপোর্টার।

 

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ প্রবেশের দায়ে পুনরায় এনসিটিবি ঘেরাও কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে দেশদ্রোহী উপজাতি সন্ত্রাসী সংগঠন পিসিপি’র সন্ত্রাসীরা নির্মমভাবে হামলা করে ১৪ জন দেশপ্রেমিক শিক্ষার্থীকে মারাত্মকভাবে আহত করার প্রতিবাদে বান্দরবান শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা। এতে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ, সিনিয়র সহ সভাপতি জমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন ইমন সহ ছাত্র পরিষদ নেতৃবৃন্দ।

পিসিসিপি’র নেতৃবৃন্দ বলেন, “স্টুডেন্ট ফর সভারেন্টি” দীর্ঘদিন ধরে দেশের সার্বভৌমত্ব, সংহতি, ও শিক্ষা ব্যবস্থার শুদ্ধতা বজায় রাখার জন্য শান্তিপূর্ণ ও সাংবিধানিক পন্থায় আন্দোলন করে আসছে। কিন্তু পিসিপি নামক দেশবিরোধী একটি সন্ত্রাসী সংগঠন তাঁদের এই বৈধ কর্মসূচিতে ন্যক্কারজনক হামলা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র বান্দরবান পার্বত্য জেলা নেতৃবৃন্দ এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানচ্ছে এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। পাশাপাশি আহত দেশপ্রেমিক শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে।

জাতীয় সংহতি ও ঐক্য রক্ষার স্বার্থে আমরা সকল দেশপ্রেমিক নাগরিককে এই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছে পিসিসিপি।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪