ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

হাজারো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হল শাওনের জানাযা !

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মে ২৪, ২০২৫
  • 92 শেয়ার

আব্দুস শহীদ শাকির, জকিগঞ্জ (সিলেট):

 

 

গতকাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণকারী এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী ওয়াহিদুজ্জামান শাওনের জানাযা আজ শনিবার (২৪ মে) সকাল ১১ঘটিকায় ফয়জুল উলুম মোহম্মদীয়া ঈদগাহ বাজার মাদ্রাসা প্রাঙ্গণে হাজারো মানুষের উপস্থিত সম্পন্ন হয়।

জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবুল হাসানের ইমামতিতে অনুষ্ঠিত জানাযায় উপস্থিত ছিলেন, জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদীয়া লামারগ্রাম মাদ্রাসার স্বনামধন্য শিক্ষা সচিব শায়েখ আব্দুস সাত্তার,ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ কবি এম এ ফাত্তাহ, জকিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মাশুক উদ্দিন,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি একে আজাদ, ফয়জুল উলুম মোহম্মদীয়া ঈদগাহ বাজার মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি মুজাম্মিল আলী, রাইজিংসান কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক বেলাল আহমদ, জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদীয়া লামারগ্রাম মাদ্রাসার স্বনামধন্য শায়খুল হাদিস মাওলানা ফরিদ উদ্দিন, রাইজিংসান সমবায় সমিতির সহ সভাপতি ডাক্তার তাজ উদ্দিন, জেড টিভি’র নির্বাহী সম্পাদক সাংবাদিক আব্দুস শহীদ শাকির, ডাক্তার সাব্বির আহমদ,জকিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুক্তাদির আহমদ, হাজ্বী আব্দুল কাদির, আব্দুল মান্নান ও আতাউর রহমান প্রমুখ।

ওয়াহিদুজ্জামান শাওনের স্মৃতিচারণ করতে গিয়ে ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ কান্নার ভেঙ্গে পড়েন! তিনি বলেন আমরা অত্যান্ত মেধাবী একজন ছাত্রকে হারিয়েছি,কয়েকমাস পর জিপিএ-৫ প্রাপ্তদের তালিকায় তার নাম আসবে কিন্তু সে আমাদের মাঝে থাকবে না! আজ থেকে আমরা তিন দিনের শোক পালন করছি।

তার এই আকর্ষিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে! সবার মুখে মুখে তার প্রশংসা, আল্লাহ যেন তাকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হিসাবে কবুল করুন ও তার বাবা মা ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তাওফিক দিন আমিন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪