ঢাকা   ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

হালুয়াঘাটে আলোচিত চেয়ারম্যান আব্দুল মান্নান গ্রেফতার।

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫
  • 72 শেয়ার

ফয়জুর রহমান, ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের হালুয়াঘাটে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ৫ নং গাজীর ভিটা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে হালুয়াঘাট থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে, এর আগে সোমবার রাতে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।

পুলিশ জানায় গত ৩১ জানুয়ারি রাতে দর্শা ব্রিজ পার এলাকায় আব্দুল মান্নান সঙ্গবদ্ধ হয়ে রাজনৈতিক দলের স্লোগানসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্যদের নিয়ে জননিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি করেন। রাষ্ট্রের সম্পত্তি ক্ষতির প্রচেষ্টায় লিপ্ত থেকে সন্ত্রাসী কার্যক্রম ডিজিটাল ডিভাইস এর মাধ্যমে প্রচার ও অর্থ সরবরাহ করায় লিপ্ত ছিলেন তিনি ।

এ ঘটনায় গত ১ ফেব্রুয়ারী হালুয়াঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয় সেই মামলায় আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবুল খায়ের বলেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪