ঢাকা   ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

০৭ মার্চ, ২৫ইং জয়পুরহাটে অতিরিক্ত ভাড়া আদায়, আবারও তিন পরিবহনকে জরিমানা।

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, এপ্রিল ৭, ২০২৫
  • 160 শেয়ার

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জয়পুরহাটে তিনটি বাস কাউন্টারকে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত ২৪ঘন্টায় জেলার কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ও পাঁচবিবি উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সুত্র জানায়, ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৩৪ ও ৮০ ধারা মোতাবেক জেলার কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় দু’ বাসের কাউন্টারে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন। অপরদিকে, একই আইনে পাঁচবিবি উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে একটি বাসের কাউন্টারে হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন। এছাড়াও ২ জন মাদকসেবিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের ভোগান্তি কমাতে ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪