ঢাকা   ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

১নং শাহাপুর ইউনিয়নের পশ্চিম শ্রীনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, মার্চ ৯, ২০২৫
  • 75 শেয়ার

রিপোর্টর: এমরান হোসেন সোহাগ।

 

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ১নং সাহাপুর ইউনিয়নের ৮নং পশ্চিম শ্রীনগর কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য ও নোয়াখালী ১ চাটখিল-সোনাইমুড়ী আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য এমপি পদ-পার্থী অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও শাহাপুর ইউনিয়ন পরিষদের আগামীর সম্ভাব্য চেয়ারম্যান পদ-পার্থী হযরত মাওলানা দেলোয়ার হোসাইন। আরো উপস্থিত ছিলেন হযরত মাওলানা জাহাঙ্গীর আলম, শাহাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আব্দুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ। উক্ত ইফতার মাহফিল পরিচালনায় সার্ভিক তত্বাবধানে ছিলেন মোঃ আল আমিন এবং ৮নং ওয়ার্ড সভাপতি মাহাবুবুর রহমান মিজান। এসময় উপস্থিত নেতৃবৃন্দ পবিত্র রমজানের ফজিলত ও বাংলাদেশ’কে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করতে আহবান জানান। ইফতার মাহফিল শেষে সন্ধায় মুসুল্লিদের নিয়ে প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ স্থানীয় করটখিল দিঘীরপাড় বাজারে গণসংযোগ এর মাধ্যমে এলাকাবাসীর সার্বিক খোঁজ নিয়ে থাকেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪