ঢাকা   ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

১০ ফেব্রুয়ারি, ২৫ইং এমপিওভুক্তির দাবিতে জয়পুরহাটে শিক্ষকদের মানববন্ধন স্মারকলিপি

Mizanur
  • প্রকাশিত : সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
  • 95 শেয়ার

নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

 

 

স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তির দাবিতে জয়পুরহাটে শিক্ষকদের মানববন্ধন স্মারকলিপি প্রদান করেছে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ। সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয়। এসময় সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের সভাপতি আব্দুস ছালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জিএম কিবরিয়া, সহসভাপতি আব্দুর রহিম, জিল্লুর রহমান, এসএম মো. মুনাওয়ার আলম, সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বক্তারা বলেন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানে সেবা দিয়েও অনেক শিক্ষক কর্মচারী বিনা বেতনে অবসরে গেছেন। কেউ কেউ বেতনবিহিন অবস্থায় রোগে শোকে ভুগে মৃত্যুবরণ করেছেন। প্রতিবছর নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণের অর্থ বরাদ্দ থাকলেও অদৃশ্য কারণে এমপিওভুক্তকরণ বন্ধ রাখা হয়েছে। প্রয়োজনীয় যোগ্যতা থাকার পরেও নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো বৈষম্যের শিকার হচ্ছে। ফলে মানবেতরভাবে শিক্ষক কর্মচারীরা দিন যাপন করছে। নতুন বাংলাদেশের শিক্ষাবান্ধব সরকারকে আমাদের বঞ্চনা ও বৈষম্যের বিষয়টি বিবেচনা করে অনতিবিলম্বে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করণের জোর দাবি জানাচ্ছি।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা আক্‌তার চৌধুরী এর মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টা নিকটে স্মারকলিপি জমা দেন শিক্ষক নেতারা। জয়পুরহাটে প্রায় ৫০টি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ২৭ অংশিক এমপিও হলে ২৩টি এখনও নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪