ঢাকা   ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

১৪ ই ফেব্রুয়ারি সুন্দরবন দিবসে শুভেচ্ছা জানিয়েছেন শরনখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা- সুদীপ্ত কুমার সিংহ

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
  • 109 শেয়ার

মোঃ কামরুল ইসলাম টিটু, বাগেরহাট জেলা প্রতিনিধি: ১৪ ই ফেব্রুয়ারি সুন্দরবন দিবসে শুভেচ্ছা জানিয়েছেন। সুন্দরবন ঘেষা-বাগেরহাটের শরণখোলা উপজেলার বিচক্ষণ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুদীপ্ত কুমার সিংহ।

তিনি বলেন, পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন- সারাবিশ্বের আশ্চর্যজনক স্থানগুলোর মধ্যে একটি। এটি আমাদের দেশের শুধুমাত্র জাতীয় সম্পদ নয় বরং নিকট অতীতে আইলা কিংবা সিডরের মতো মহাপ্রাকৃতিক দুর্যোগের হাত থেকে দেশের উপকূলীয় অঞ্চলকে বাঁচিয়েছে মমতাময়ী মায়ের মতো। এখনো লাখো মানুষের প্রতিদিনের জীবন জীবিকা যোগান দেয় এই বন। এখানে পৃথিবী বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ ছাড়াও অন্যান্য বন্যপ্রাণীর দর্শন সহজলভ্য। জেলে, বাওয়ালি, মৌয়ালদের সঙ্গে দেখা ও কথা বলার সুযোগ যেমন পাওয়া যায় তেমন রাতে পাওয়া যায় সুন্দরবনের শান্ত স্নিগ্ধ রূপ আর নদী সমুদ্রের অপরূপ সৌন্দর্য ।

কচিখালী, কটকা, দুবলার চর, হিরন পয়েন্টে আছে সুন্দরবনের অপার সৌন্দর্যের হাতছানি। এখান থেকে সূর্য উদয় ও অস্তের দৃশ্য দেখার জন্য ভ্রমণ-পিপাসুরা যেমন ভিড় জমান- তেমনি পানির ভেতর থেকে সূর্য উঠে আসে আবার ডুবে যাওয়া দেখার জন্য সবাইকে হাতছানি দেয়।দুবলারচরে গেলে দেখা যাবে বঙ্গোপসাগরের কোলঘেঁষে অস্থায়ী জেলেপল্লী। হাজার হাজার জেলে ঝড় ও জলোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করে টিকে থাকার সংগ্রাম।এগিয়ে চলুক সুন্দরবন কোলঘেষা সকল জনপদ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪