ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

রহনপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্র্যাক্টর চালক নিহত।

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫
  • 146 শেয়ার

মোঃ তুহিন(চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ)

 

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আবুল কাশেম (৫৫) নামে একজন ট্র্যাক্টর চালক নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে রহনপুর -নাচোল রেলপথের হিরুপাড়া রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,রাজশাহী থেকে রহনপুরগামী কমিউটার ট্রেনটি রহনপুর পৌর এলাকার  হিরুপাড়া রেল ক্রসিংয় অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় ট্রাক্টার চালক আবুল কাশেম (৫৫)ঘটনাস্থলেই মারা যায়। সে রহনপুর রহনপুর পৌর এলাকার নুনগোলা মহল্লার নুর মোহাম্মদের ছেলে। এ সময় ট্রেনের ধাক্কায় তার ট্র্যাক্টরটি চুর্ণবিচুর্ন হয়ে যায়। এ বিষয়ে কর্তব্যরত স্টেশন মাস্টার মানসুরা খাতুন জানান, রেলক্রসিংয়ের এ দুর্ঘটনায় কোন যাত্রী হতাহত হয়নি। তবে দুর্ঘটনা কবলিত কমিউটার ট্রেনটির ইঞ্জিনের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে। ট্রেনটি নির্ধারিত সময়ের আধাঘণ্টা দেরিতে ঈশ্বরদীর উদ্দেশ্যে রহনপুর ছেড়ে গেছে বলে তিনি জানান।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪