ঢাকা   ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, মার্চ ২৩, ২০২৫
  • 109 শেয়ার

শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

 

 পবিত্র রমজানের মাহাত্ম ও সিয়াম সাধনার গুরুত্ব তুলে ধরে কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২২ মার্চ শনিবার বিকাল ৫ টায় কপিলমুনি সিটি প্রেসক্লাব আয়োজিত কপিলমুনি মেহেরুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান হয়।

সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি র সাবেক এক নং যুগ্ন আহ্বায়ক ২নং কপিলমুনি ইউনিয়নের সাবেকৃ চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন ডাবলু, কপিলমুনি মেহেরুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটের সভাপতি শেখ সেকেন্দার আলী, বিএনপি নেতা সেলিম রেজা লাকি, আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, শেখ ইমামুল ইসলাম, শেখ আনারুল ইসলাম, নাজির আহমেদ, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, টি এম সাইফুদ্দিন সুমন ,সন্তোষ সরকার, তোফাজ্জল সরদার, কাশেম জোয়াদ্দার,সুজায়েত, কপিলমুনি ইউনিয়নের জামায়াতের সভাপতি মোঃ রবিউল ইসলাম, মজিদ গাজী, হুরায়রা বাদশা, মিলন, শামসুজ্জামান,

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কর্মকার , সাংবাদিক মুন্সি রেজাউল করিম মহব্বত, এস এম আব্দুর রহমান, এস কে আলিম, মিলন দাস, ও পাইকগাছা প্রেসক্লাবের সদস্য মোঃ খোরশেদ আলম প্রমুখ

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শহিদুল ইসলাম । পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ও অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে ইফতার মাহফিল এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪