ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

মোরেলগঞ্জ-শরণখোলায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা ড. কাজী মনিরুজ্জামান মনির

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫
  • 154 শেয়ার

মোঃফিরোজ আহমেদ। মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি 

“ধর্ম যার যার, উৎসব তার তার”—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার বিভিন্ন সনাতনী পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাতী দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ড. কাজী মনিরুজ্জামান মনির।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার একাধিক পূজা মণ্ডপে যান, ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন—
“ধর্মীয় স্বাধীনতা সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার। ধর্ম যার যার, উৎসব তার তার—কিন্তু নিরাপত্তা, মানবিকতা ও সামাজিক সম্প্রীতি নিশ্চিত করা রাষ্ট্র ও রাজনৈতিক নেতৃত্বের যৌথ দায়িত্ব।”

ড. মনিরুজ্জামান মনির আরও বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যুগ যুগ ধরে সব ধর্মের মানুষ এখানে ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করছে। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। আমরা চাই প্রতিটি সম্প্রদায় শান্তিপূর্ণভাবে তাদের উৎসব উদযাপন করুক।”

পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পূজার পরিবেশ ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কেও খোঁজখবর নেন। তাঁর উপস্থিতিতে ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় প্রতিটি মণ্ডপ কমিটির সভাপতির হাতে তিনি নগদ অর্থ সহায়তাও তুলে দেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ড. কাজী মনিরুজ্জামান মনিরের এ ধরনের উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি তাঁর রাজনৈতিক গ্রহণযোগ্যতা ও জনসম্পৃক্ততা আসন্ন জাতীয় নির্বাচনে বাড়াবে বলে তারা মনে করছেন।

উল্লেখ্য, দুর্গাপূজা এখন কেবল একটি ধর্মীয় উৎসব নয়; এটি বাঙালি সংস্কৃতিরও অবিচ্ছেদ্য অংশ। তাই রাজনৈতিক নেতাদের এমন অংশগ্রহণ স্থানীয় জনগণের কাছে আশার বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪