ঢাকা   ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁর মান্দায় পাওনা টাকা চওয়াকে কেন্দ্র করে বাবা ও ভাইয়ের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, অক্টোবর ১৯, ২০২৫
  • 94 শেয়ার

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ

 

নওগাঁর মান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবা ও ভাইয়ের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ করেন নাজমা খানম নামের এক গৃহবধূ। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মান্দা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন, উপজেলার বড়পই গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তোফাজ্জল হোসেন ও তার বড়ছেলে সাইফুল ইসলাম উজ্জল।
ভুক্তভোগী নাজমা খানম বলেন, ‘আমার ছোটভাই এরশাদ আলী বিভিন্ন সময়ে সাংসারিক দায়বশত স্বামী আপেল মাহমুদের কাছ থেকে ১০ লাখ ৭২ হাজার টাকা ধার নেন। পারিবারিকভাবে দফায় দফায় বৈঠক হলেও সেই টাকা পরিশোধ করা হয়নি।
এনিয়ে বাবা তোফাজ্জল হোসেন ও ভাইদের সঙ্গে আমাদের বিরোধ সৃষ্টি হয়।’

সংবাদ সম্মেলনে নাজমা খানম বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পাওনা টাকা চেয়ে বাবা তোফাজ্জল হোসেনের সঙ্গে আমি মোবাইলফোনে কথা বলছিলাম। এক পর্যায়ে বড়ভাই সাইফুল ইসলাম উজ্জল কয়েকজন সহযোগী নিয়ে আমার বাসার সামনে এসে চিৎকার চেঁচামেচিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

পরে আমি ও আমার স্বামী আপেল মাহমুদ বাইরে বের হলে ভাই উজ্জল ও তাদের সহযোগীরা স্বামীকে মারধর করেন। এ সময় পথচারী কামাল হোসেন এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। ঘটনার সময় আমার বাবা তোফাজ্জল হোসেন সেখানে উপস্থিত থাকলেও কোনো বাধা দেয়নি।’

নাজমা খানম অভিযোগ করে বলেন, ‘এ ঘটনায় আমার ভাই সাইফুল ইসলাম উজ্জল তার ফেসবুকে আমার স্বামীকে মাদক ব্যবসায়ী, সুদখোর ও প্রতারক উল্লেখ করে একটি স্ট্যাটাস দিয়েছেন।

পাওনা টাকা না দিতে ও সামাজিকভাবে আমার পরিবারের সুনাম ক্ষুন্ন করতে এ ধরণের অপপ্রচার করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের কাছে এ ঘটনার সঠিক বিচার দাবি করছি।’

এ বিষয়ে অভিযুক্ত তোফাজ্জল হোসেন বলেন, ছেলে ও জামাইয়ের মধ্যে মারামারি নয়, একটু ঠেলাঠেলি হয়েছে।
নওগাঁ #

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪