ঢাকা   ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বগুড়া-২ (শিবগঞ্জ): এতিম ও অসহায়ের মুখে হাসি ফোটালেন জাইমা রহমান

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
  • 124 শেয়ার

মোঃ মহিদুল হক শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি বগুড়া

 

মানবিক উদ্যোগে হাজারো শিশু ও অসহায় খেলো উন্নতমানের খাবার’

২৫ অক্টোবর ২০২৫, শনিবার
শিবগঞ্জ (বগুড়া):
রাজনীতি যেখানে প্রায়ই ক্ষমতার প্রতিযোগিতায় সীমাবদ্ধ হয়ে পড়ে, সেখানে শিবগঞ্জে দেখা গেল এক অন্যরকম দৃশ্য—মানবতার রাজনীতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে শিবগঞ্জ উপজেলা বিএনপি আয়োজন করে এক ব্যতিক্রমী মানবিক কর্মসূচির—এতিম, হাফেজ ও অসহায়দের মাঝে উন্নতমানের খাবার বিতরণ।

শনিবার আমতলীর ঐতিহাসিক দেওয়ানতলা হযরত শাহে দেওয়ান (রঃ) মাজার প্রাঙ্গণে দুপুর ২টায় শুরু হয় এ আয়োজন।
সাজানো চেয়ার-টেবিলে বসে হাজারের অধিক এতিম শিশু ও অসহাদের মুখে তৃপ্তির হাসি—এ যেন রাজনীতির সবচেয়ে সুন্দর ছবি।
খাবারের মেনুতে ছিল সুস্বাদু সাদা পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস, কলিজা দিয়ে বুটের ডাল ও কোমল পানীয়।

এ আয়োজনের পৃষ্ঠপোষকতা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের ধানের শীষ মার্কার প্রার্থী মীর শাহে আলম।
দীর্ঘদিন ধরে তিনি শিবগঞ্জে যে মানবিক ও জনগণের রাজনীতি চালিয়ে যাচ্ছেন—এই আয়োজন ছিল তারই ধারাবাহিকতা।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪