ঢাকা   ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

পাইকগাছায় বোয়ালিয়া শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা মন্দির পরিদর্শন করেন-বিএনপি নেতা রফিক

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
  • 118 শেয়ার

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া সাইক্লোন সেন্টার প্রাঙ্গণে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির আয়োজনে সার্বজনীন শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়েছে।

তিন দিনব্যাপী এই পূজা উৎসবকে ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয় ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশ। পূজার সূচনায় অনুষ্ঠিত হয় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালন,ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান,সন্ধ্যারতি,শ্রীশ্রী জগদ্ধাত্রী মায়ের পূজা, শ্রীশ্রী চন্ডীপাঠ, শ্রীমদ্ভগবদ গীতাপাঠ,মায়ের রাজভোগ নিবেদন ও অন্নপ্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় অনুষ্ঠান।
শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দূর- দূরান্ত থেকে আগত হাজারো নারী-পুরুষ ভক্তদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন খুলনা-৬ কয়রা পাইকগাছা বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিক।

মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিকের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নজরুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা জিএম ফারুক হোসেন তোফাজ্জল বিশ্বাস,শফিকুল ইসলাম শান্ত,শাহাবুদ্দিন সরদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিক বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।এখানে সকল ধর্মের মানুষ হাসিখুশি,শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে থাকে। ধর্ম নিয়ে কোনো রাজনীতি নয়,বরং সম্প্রীতি ও ভ্রাতৃত্বের ভিত্তিতে এগিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।“

জগদ্ধাত্রী পূজা আয়োজন কমিটির সভাপতি তুষার কান্তি সাধুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক চম্পক কুমার সাধুর সার্বিক তত্ত্বাবধানে। উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা রয়েছেন,সহ-সভাপতি সঞ্জয় কুমার সাধু,বিকাশ সাধু,রামকৃষ্ণ সাধু,তাপস সাধু,বিজয় সাধুসহ অনেকে।

উক্ত মহতী ধর্মীয় উৎসবে দূর-দূরান্ত থেকে আগত হাজারো নারী-পুরুষ ভক্তদের উপস্থিতিতে পূজা মণ্ডপ প্রাঙ্গণ মুখরিত হয়ে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪