ঢাকা   ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

শ্রীমঙ্গল-সিলেট রোডে চালু হলো “বিসমিল্লাহ’ এস.এম.এস এক্সপ্রেস” নন-স্টপর এসি -নন এসি বাস সার্ভিস

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, নভেম্বর ২, ২০২৫
  • 300 শেয়ার

ইব্রাহিম খান ইমন
ওসমানীনগর /সিলেট প্রতিনিধি

 

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শ্রীমঙ্গল-সিলেট রোডে যাত্রা শুরু করলো “বিসমিল্লাহ’ এস.এম.এস এক্সপ্রেস” নন-স্টপ বাস সার্ভিস।
শনিবার (১ নভেম্বর) থেকে নিয়মিতভাবে এই নতুন সার্ভিসটি চালু হয়েছে। শ্রীমঙ্গল “বিসমিল্লাহ’ এস.এম.এস এক্সপ্রেস” কাউন্টারের সুপারভাইজার মোঃ আলী জানান, শ্রীমঙ্গল সিলেট রুটে প্রতিদিন ৫৫টি গাড়ি চলাচল করবে। শ্রীমঙ্গল ও সিলেট থেকে প্রতিদিন সকাল ৬টায় প্রথম বাস (ফার্স্ট ট্রিপ) ছাড়বে, এবং রাত ৯টায় শেষ বাস (লাস্ট ট্রিপ) ছেড়ে যাবে। প্রতি ২০ মিনিট অন্তর একটি করে বাস ছেড়ে যাবে।

মৌলভীবাজার জেলা বাস মিনিবাস মালিক সমিতির ম্যানেজার মোঃ ফজলু আহমেদ জানান, প্রতিটি গাড়ি শ্রীমঙ্গল থেকে যাত্রা করে মৌলভীবাজার ও শেরপুরে ১০ মিনিটের যাত্রাবিরতি দেবে। তিনি আরও বলেন, যাত্রীদের সুবিধা ও সময়নিষ্ঠ ভ্রমণ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ মান বজায় রাখবো। নিরাপদ, আরামদায়ক ও ঝামেলাহীন যাত্রাই আমাদের মূল লক্ষ্য।
বাসস্ট্যান্ড – শ্রীমঙ্গল (র‌্যাব) অফিসের সামনে।

নন-এসি ভাড়ার তালিকাঃ
শ্রীমঙ্গল – সিলেট১৭০ টাকা
শ্রীমঙ্গল – মৌলভীবাজার ৪০ টাকা
মৌলভীবাজার – শেরপুর৫০ টাকা
শেরপুর – সিলেট ৮০ টাকা

আগামী ৮ নভেম্বর থেকে “বিসমিল্লাহ’ এস.এম.এস এক্সপ্রেস”এর এসি বাস সার্ভিস চালু হবে।
এসি ভাড়ার তালিকা:
শ্রীমঙ্গল – সিলেট ২৩০ টাকা
শ্রীমঙ্গল – মৌলভীবাজার ৬০ টাকা
মৌলভীবাজার – শেরপুর ৭০ টাকা
শেরপুর – সিলেট ১০০ টাকা।
শ্রীমঙ্গল কাউন্টার সুপারভাইজার:
মোঃ আলী – ০১৮৮৫-৭৭৪৮৮৬
মৌলভীবাজার জেলা বাস মিনিবাস মালিক সমিতির ম্যানেজার:
মোঃ ফজলু আহমেদ – ০১৭১১-৪১৯৭৯৫

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪