ঢাকা   ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

জয়পুরহাটে সৎ মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ,পাঁচ বছরের শিশুর মরদেহ উদ্ধার সৎ মা আটক

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
  • 103 শেয়ার

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার:

 

 

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের গিলাকুড়ী গ্রামে পাঁচ বছর বয়সী নাঈম নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দাবি করছেন, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং একটি নির্মম হত্যাকাণ্ড। সন্দেহের ভিত্তিতে শিশুটির সৎ মা জাহানারা বেগম (৩০) কে আটক করেছে পুলিশ।

(৩০ নভেম্বর) রবিবার এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ বিকেলে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। পারিবারিক সূত্রে জানা গেছে, নাঈমের জন্মের এক বছর পরই তার আপন মা মারা যান। এরপর শিশুটিকে দেখাশোনার জন্য নাঈমের বাবা খলিলুর রহমান দ্বিতীয় বিয়ে করেন জাহানারা বেগমকে।

স্বজনদের অভিযোগ, সকালে নাঈম খাবার চাইলে সৎ মা জাহানারা ক্ষিপ্ত হয়ে শীল-পাটা দিয়ে তার মাথায় আঘাত করেন। পরে শিশুটিকে বাথরুমে ফেলে রেখে দেওয়া হয়। কিছুক্ষণ পর স্থানীয়রা শিশুটিকে দেখে আশঙ্কাজনক অবস্থায় নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ বাড়িতে আনার পর ক্ষুব্ধ এলাকাবাসী জাহানারাকে একটি ঘরে আটক করে পুলিশে খবর দেন। আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) গণেশ চন্দ্র বলেন,শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রকৃত কি ঘটনা তদন্তসাপেক্ষে বলা যাবে।

আক্কেলপুর থানার তদন্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় সৎ মা কে থানায় নিয়ে এসেছি, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আনা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গ্রামজুড়ে এখন শোক ও ক্ষোভ বিরাজ করছে। পাঁচ বছরের নিষ্পাপ নাঈমের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। পুলিশের তদন্তে প্রকাশ পাবে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ কি এমনটাই প্রত্যাশা এলাকাবাসীদের।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪