ঢাকা   ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁ পুলিশ সুপার নির্দেশনায় ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আপন দুই বোনসহ ৪ জনকে আটক

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
  • 105 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ জেলা প্রতিনিধি:

 

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ১১ ডিসেম্বর বিকেল সারে ৪ টারদিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের চৌকস টিম নওগাঁ জেলা সদর থানাধীন দোগাছি এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ক্রয়- বিক্রয়কালে আপন দুই বোন সহ মোট ৪ জনকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছেন।

আটককৃত ৪ জন হলেন, নওগাঁ সদর থানাধীন দোগাছি গ্রামের নাহিদ এর স্ত্রী লাবনি (৪০) ও তাকে সহায়তাকারী তার বোন আয়েশা শিমু ওরফে জুই, একই গ্রামের আজাদের ছেলে রানা (৩৩) ও বাবু’র ছেলে রিপন (৩৫)। এব্যাপারে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, মাদক ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে লাবনি’র কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ তাকে আটক করে এছাড়া রানা’র কাছ থেকে ১০ পিস ও রিপনের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাদের আটক করেন।

এছাড়াও অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী লাবনিকে সহায়তাকারী তার আপন বোন আয়েশা শিমু ওরফে জুইকে ও আটক করেন। মোট ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আটককৃত ৪ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে জানিয়ে জেলা পুলিশ সুপার আরো বলেন, নওগাঁ জেলায় মাদকের বিরুদ্ধে পুলিশের তৎপরতা আরো জোরদার করা হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪