ঢাকা   ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

মাদারীপুরে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এর গ্রাহক সমাবেশ

MD: Habibullah 164
  • প্রকাশিত : বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
  • 80 শেয়ার

মোঃ আলী শেখ, মাদারীপুর।

 

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি মাদারীপুর শাখায় ২৪/১২/২০২৪ মঙ্গলবার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শাখা ব্যবস্থাপক আহমাদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ স.ম. জাহাঙ্গীর আখতার।

শাখার অপারেশন ম্যানেজার মোঃ হানিফুর রহমানের সঞ্চালনায় গ্রাহক সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রবাসী গ্রাহক জুয়েল খান, কাজী আলমগীর, হাজী আলাউদ্দিন, শহীদুল ইসলাম সোহাগ, মোঃ সোহেল, প্রমুখ। গ্রাহক সমাবেশে শতাধিক গ্রাহকসহ শাখার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ স.ম. জাহাঙ্গীর আখতার বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি মাদারীপুরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাসহ সকল গ্রাহককে যুগপোযোগী সেবা প্রদান করছে। ব্যাংকেরাা গ্রাহকগণ এই ব্যাংকের প্রতি সর্বদা আস্থাশীল।

সভাপতির বক্তব্যে শাখা ব্যবস্থাপক আহমাদ রাসেল বলেন, আমরা চাই আন্তরিকতার সাথে যুগযোপোযগী সেবা দিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসিকে মাদারীপুরে এক নম্বর ব্যাংক হিসেবে গড়ে তুলতে। এই শাখার মাধ্যমে ইতিমধ্যে আমদানী-রপ্তানী বানিজ্য ও স্টুডেন্ট ফাইল প্রসেসিং সেবা প্রদান করা হচ্ছে যা গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। মাদারীপুরের ব্যবসায়-বানিজ্য ও মানুষের জীবন মান উন্নয়নে সোশ্যাল ইসলামী ব্যাংক সর্বদা সচেষ্ট রয়েছে। গ্রাহক সমাবেশে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ গিয়াসউদ্দীন।

 

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪