ঢাকা   ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ভটভটি গাড়ি উল্টে চালকের মৃত্যু

MD: Habibullah 164
  • প্রকাশিত : বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
  • 84 শেয়ার

বাদশা আলমগীর, কুড়িগ্রাম ।

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ভটভটি  উল্টে গিয়ে চালকের মৃত্যু হয়েছে। মৃত ভটভটি চালক ওই যুবকের নাম  রাসেল মিয়া (২৫)। বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার বিজিবি ক্যাম্পের মোড়ে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের আজিজুল হকের ছেলে বলে জানাগেছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার (২৫ ডিসেম্বর) সকালে রাসেল ভটভটি নিয়ে মাটি কাটার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। ভূরুঙ্গামারী -বাগভান্ডার সড়কের ক্যাম্পের মোড়ে পৌঁছলে দ্রুত গতির কারণে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় এর চালক রাসেল ভটভটির নীচে চাপা পড়ে। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, দুর্ঘটনায় আহত যুবককে হাসপাতালে আনার সময় পথেই তার মৃত্যু হয়।ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত ) নন্দলাল চৌধুরী  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪