ঢাকা   ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব রহ- ৩য় বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল-২০২৫

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫
  • 75 শেয়ার

হাফিজ মাছুম আহমদ, দুধরচকী । 

 

সিলেটের কিংবদন্তী আলেম, লাখো আলেমের উস্তায, আরব আমিরাতের সাবেক বিচারপতি, শাইখুল হাদীস, উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন হযরত আল্লামা হবিুবর রহমান মুহাদ্দিস ছাহেব রহ, এর ৩য় বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল ৭ ফেব্রুয়ারি শুক্রবার ২০২৫ সকাল ১০ টা থেকে পরদিন ফজর পর্যন্ত মুহাদ্দিস ছাহেব বাড়ি সংলগ্ন মাঠ থানাবাজার জকিগঞ্জ, সিলেটে অনুষ্ঠিত হবে।

উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাহনুমায়ে শারীয়াত ও তারীকত, মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। গুরুত্বপূর্ণ নসীহত পেশ করবেন দেশ বিদেশের প্রখ্যাত আলিম-উলামা, পীর-মাশায়েখ, ইসলামী চিন্তাবিদগণ। উক্ত মাহফিলে আপনাদের উপস্থিতি কামনা করছেন মাহফিল বাস্তবায়ন কমিটি। মাহফিলে দেশ-বিদেশের প্রখ্যাত আলেম-উলামা, পীর-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদগণ গুরুত্বপূর্ণ নসীহত পেশ করবেন। তাঁদের বক্তব্যে ইসলামের বিভিন্ন দিক ও সামাজিক দায়িত্ববোধ নিয়ে আলোকপাত করা হবে। এই মাহফিল একদিকে ইসলামী শিক্ষার প্রচার এবং অন্যদিকে শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (রহ.) এর স্মৃতিচারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (রহ.) ইসলামের প্রচার ও প্রসারে অসামান্য ভূমিকা রেখেছেন। তাঁর দেখানো পথ ও শিক্ষা এখনো লক্ষ লক্ষ মানুষকে আলোকিত করে চলেছে। মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানেরা তাঁর আত্মার মাগফেরাতের জন্য দোয়া করার সুযোগ পাবেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪