ঢাকা   ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সাংবাদিক মাতার মৃত্যুতে প্রেস ক্লাবে দোয়া মাহফিল 

Mizanur
  • প্রকাশিত : রবিবার, জানুয়ারি ২৬, ২০২৫
  • 68 শেয়ার

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম । 

 

রাউজান প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক আমাদের সময় ও দৈনিক আজাদী (মাল্টিমিডিয়া) প্রতিনিধি মো.হাবিবুর রহমানের মা হোছনারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…. রাজেউন)। শনিবার সকাল ১০ টা ৪৫ মিনিটের সময় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নুর আহম্মদ মিস্ত্রি বাড়ির মো. মুছার স্ত্রী এবং চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আলী সুমনের মা। এছাড়া তিনি রাঙ্গুনিয়া উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমানের মেয়ে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

তিনি স্বামী, দুই ছেলে, তিন মেয়ে নাতি-নাতনীসহ আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে রাউজান প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।একই দিন রাউজান প্রেস ক্লাব কার্যালয়ে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত করেন প্রেস ক্লাবের সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪