ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

জয়পুরহাটে ঘন কুয়াশায় দুই ট্রাকের মুখমুখি সংঘর্ষ নিহত – ০১

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫
  • 130 শেয়ার

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট । 

 

 

জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কালাই উপজেলার ঠুসিগাড়ি নামক স্থানে বালু ও সিমেন্ট বোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিমেন্টবোঝাই ট্রাকচালকের মৃত্যু হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কালাই থানার ওসি মোঃ জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘন কুয়াশার মধ্যে সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কালাই উপজেলার ঠুসিগাড়ি এলাকায় বালু ও সিমেন্টবোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিমেন্টবোঝাই ট্রাকের চালক এনামুল হক ঘটনাস্থলেই মারা যান। তিনি জয়পুরহাট সদর উপজেলার একাডেমি নগরের মোহাম্মদ আলীর ছেলে। দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাকের কেবিন থেকে মরদেহ উদ্ধার করেন।

ওসি জাহিদ হোসেন বলেন, ‘নিহতের মরদেহ ট্রাকের কেবিনের ভেতর চাপা পড়ে। অপর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪