ঢাকা   ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ঠাকুরগাঁওয়ে ‘পরিস্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন অভিযান’ বিষয়ক আলোচনা সভা

Mizanur
  • প্রকাশিত : মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫
  • 133 শেয়ার

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

 

 

ঠাকুরগাঁওয়ে “পরিস্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন অভিযান” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার পৌর কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

“নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এই শ্লোগানে ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে ও ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: সিরাজুল ইসলাম, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক মোদাচ্ছের হোসেন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মো: মামুন অর রশিদ, পৌর নির্বাহী কর্মকর্তা মো: মজিবর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: বেলাল হোসেন প্রমুখ।

সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ নেন। আলোচনা সভায় পৌরসভা এলাকার বিভিন্ন গুরুত্বপুর্ন স্থানে বৃক্ষরোপনের মাধ্যমে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে বেশকিছু প্রস্তাবনা উঠে আসে। ৫ ফেব্রুয়ারি বুধবার শহরের বিভিন্ন গুরুত্বপুর্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হবে বলে জানান, ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ। এছাড়াও পৌর শহর সহ বিভিন্ন গুরুত্বপুর্ন স্থান পরিস্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন অতিথিবৃন্দ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪