ঢাকা   ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপি হিরো মেগা সার্ভিস ক্যাম্প শুরু

Mizanur
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
  • 88 শেয়ার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

 শুরু হয়েছে ৩ দিনব্যাপি হিরো মেগা সার্ভিস ক্যাম্প।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বারঘরিয়া বাজারের দৃষ্টিনন্দন পার্কে প্রধান অতিথি হিসেবে এই মেগা সার্ভিস ক্যাম্পের উদ্বোধন করেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হারুন-অর-রশিদ ও সাবেক চেয়ারম্যান মোঃ আবুল খায়ের।

কামাল মটরস এর স্বত্তাধিকারী ইকবাল আহমেদ সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন হিরো কোম্পানীর সিএফও বিজয় কুমার মন্ডল, হেড অব ন্যাশনাল সেলস রাসেদুল ইসলাম, রেজিওনাল ম্যানেজার বিশ্বজিত ভট্টাচার্জ্য, রেজি. আফটার সেলস ম্যানেজার এনায়েত কাজী, মোকাররম হোসেন, হেড অব সার্ভিস শফিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

হিরো’র ডিলার ইকবাল আহমেদ জানান, নিলয় হিরো ও কামাল মটরস এর উদ্যোগে ৩ দিনব্যাপি মেগা সার্ভিস ক্যাম্প শুরু হয়েছে। ক্যাম্পে রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ, ফ্রি ফোম ওয়াশ, সার্ভিসিং, পলিশ, টেকনিক্যাল সাপোর্ট এবং এক্সোসরিজ, জেনুইন পার্টস্ ও ইঞ্জিন অয়েল ক্রয়ের ক্ষেত্রে ছাড়। এছাড়াও রয়েছে ফ্রি নাস্তা, গেমস, মেডিকেল চেক আপ, ফটো বুথ, র‌্যাফেল ড্র ও গিফট। ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই ক্যাম্প।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪