ঢাকা   ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

স্থানীয় শ্রমজীবী যুব সমাজের আয়োজনে  ইফতার মাহফিল

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫
  • 70 শেয়ার

মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:

 

কালিয়া উপজেলার নড়াগাতীর পহরডাঙ্গা ইউনিয়নে মাহে রমজানে শ্রমজীবী যুব সমাজের ইফতার মাহফিল আয়োজনে এলাকাবাসী সৌহার্দ্য ও শান্তিময় পরিবেশে মুগ্ধ। মঙ্গলবার (১১ইমার্চ) নড়াইল জেলার প্রত্যান্ত অঞ্চল কালিয়া উপজেলার নড়াগাতীর মূলশ্রী গ্রামে মাহে রমজান উপলক্ষে ৩০দিনই স্থানীয় মুসল্লীদের আয়োজনে গ্রামের প্রতিটি মসজিদে উৎসব মূখর পরিবেশে মাস ব্যাপী চলে ইফতার মাহফিল।

স্থানীয় মুসল্লী মল্লিক কামরুজ্জামান  হিটু বলেন, এ ইফতারের প্রথা আমাদের বাপ দাদার আমল থেকে চলে আসছে আর আমরা ও পূর্বপুরুষদের  অতীত ঐতিহ্য ধরে রাখতে আজ ও গ্রামবাসী প্রতিটি মসজিদে  সকলে মিলেমিশে  ইফতার আয়োজন করে থাকি, যার ফলশ্রুতিতে সংযমের রমজান মাস এলে আমাদের এলাকা আধ্যাত্বিক ও উৎসবমুখর পরিবেশে মাহে রমজান  পালিত হয়।   স্থানীয় মুসল্লী আহমেদ সিকদার বলেন, মাহে রমজান এ এলাকাবাসীর এ ইফতার অনুষ্ঠান   মূলশ্রীবাসীর শত বছর পূরনো ঐতিহ্য। আজ রোজার ১০তম দিন-আজকের ইফতার আয়োজন করেছে এলাকার শ্রমজীবী যুব সমাজ, আমরা এলাকাবাসী সকলে যুবকদের এমন আয়োজনকে সাধুবাদ জানাই ও উৎসাহিত করি। ভবিষ্যতে যুবকদের সমাজে সকল কাজে যুক্ত থাকার আহবান করেন।

স্থানীয় শ্রমজীবী যুবক রুবেল সরদার জানান,  আমরা ও মানুষ, আমাদের ও মন আছে-আমরা চাই সমাজের প্রতিটি কাজে আমাদের সাধ্যমত অংশগ্রহণ  করতে, ভবিষ্যতে এলাকার এ ঐতিহ্য ধরে রাখতে আমরা এলাকার  যুব সমাজ দৃঢ় প্রতিজ্ঞ। এ ইফতার অনুষ্ঠান স্থানীয় প্রতিটি মসজিদে অনুষ্ঠিত হয়,  এলাকার সকল ধর্মপ্রাণ মানুষ ধনী, গরীব, ছোট, বড় একসাথে ইফতারের আনন্দই আলদা, এ আয়োজনে অত্র এলাকা আধ্যাত্বিক পরিরেশে  মুখরিত হয়ে উঠে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪