ঢাকা   ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ঘরে-বাহিরে নারীদের পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা চায় মইনীয়া যুব ফোরাম।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
  • 88 শেয়ার

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : 

আজ ১৩ মার্চ বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন মইনীয়া যুব ফোরাম চট্টগ্রাম জেলা।

দেশজুড়ে নারী ও শিশুদের ওপর সহিংসতা প্রতিবাদে এবং ঘরে-বাইরে নারীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংগঠনের কর্মীরা একত্র হয়।

এ সময়ে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন মইনীয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন রুবেল।

আরো উপস্থিত ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের সম্মানিত খলিফাগণ ও জেলার নেতৃবৃন্দ।

এ সময়ে সাধারণ সম্পাদক বলেন শুধু শিশু মেয়ে ধর্ষন নয়, অনেক প্রতিষ্ঠানে ছোট ছোট বাচ্চা বলাৎকারের ঘটনা ঘটছে। আমরা এগুলো সর্বোচ্চ বিচারের দাবি করছি।

“মইনীয়া যুব ফোরামের ২০ হাজার যুবক দেশজুড়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিশেষ সেল গঠন করে জনসচেতনতা ও সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করবে। এভাবে বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসতে হবে৷ নারীদের নিরাপত্তা নিশ্চিতকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। ধর্ষকরা যেন ছাড় না পায়। দ্রুত সময়ের মধ্যে বিচার করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

এ মানববন্ধনে মইনীয়া যুব ফোরামের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন এবং নারীর নিরাপত্তা ও অধিকার রক্ষায় একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪