ঢাকা   ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নাসিরনগর উপজেলা মাইক্রোষ্ট্যান্ড পরিচালনা কমিটির ইফতার মাহফিল

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মার্চ ১৫, ২০২৫
  • 98 শেয়ার

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা মাইক্রোষ্ট্যান্ড পরিচালনা কমিটি (২৮০৯) এর উদ্যোগে ১৩ রমজান ১৪ মার্চ (শুক্রবার) বিকালে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নাসিরনগর উপজেলা মাইক্রোষ্ট্যান্ড কার্যালয় মাঠে এই আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল আলম।

নাসিরনগর উপজেলা মাইক্রোবাস পরিচালনা কমিটির সভাপতি মো. এমরান মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো.জহির মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি লিটন হাজারি, সহ সভাপতি মো. আলফাজ, সংগঠনিক সম্পাদক মো.ফারুক মিয়া,ছোট্টু মিয়া,খোকন, ইয়াসিন,আমিরুল সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, মানুষের সেবার মানসিকতা নিয়ে পরিবহন ব্যবসায়ীরা তাদের ব্যবসায় লিপ্ত থাকেন।

সকল কার- মাইক্রোবাস পরিবহন ব্যবসায়ীকে সৎভাবে উপার্জন করতে হবে। সকলকে সজাগ থাকতে হবে যাতে কেউ যেন পরিবহন খাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪