ঢাকা   ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নাফ নদীতে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার।

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, মার্চ ২৩, ২০২৫
  • 44 শেয়ার

জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনায় সাগরে নিখোঁজ হওয়া বিজিবি সদস্য সিপাহি মোহাম্মদ বেলালের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ মার্চ) টেকনাফ সাবারাং সৈকত থেকমরদেহটি উদ্ধার করা হয়।

এদিকে মোহাম্মদ বেলাল এই সীমান্ত ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার সঙ্গে থাকা একটি রাইফেলস ও চারটি ম্যাগাজিনও নিখোঁজ রয়েছে বলে জানায় বিজিবি

এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান। তিনি বলেন, নিখোঁজ হওয়া আমাদের বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ফাঁড়িতে আনা হচ্ছে।

এর আগে, শুক্রবার দিবাগত রাতে শাহপরীর দ্বীপের পশ্চিমে অবৈধ মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনায়

 এতে ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় নিখোঁজ হন বিজিবি সদস্য বেলাল।

পরবর্তীতে, শনিবার সন্ধ্যায় টেকনাফের শাহপরীর দ্বীপ ও দমদমিয়াস্থ নাফনদীর মোহনায় চার রোহিঙ্গার মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। এদের মধ্যে এক শিশু ও তিনজন নারী রয়েছে। স্থানীয় লোকদের সহায়তায় মরদেহ উদ্ধার করে বিজিবি।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪