ঢাকা   ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন, অপরূপ টিভি অনলাইন চেয়ারম্যান জিন্নাত আলী

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, মার্চ ২৪, ২০২৫
  • 128 শেয়ার

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

 

বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) এর দুই যুগ পূর্তি উপলক্ষে এটিএন বাংলা বাবিসাস অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪ অনুষ্ঠান গত ২২ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় রাজধানীর বিএফডিসি’র বাংলা অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি আবুল হোসেন মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এটিএন বাংলা’র উপদেষ্টা (অনুষ্ঠান ও সম্প্রচার) তাশিক আহমেদ, বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড এর সভাপতি লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক মহাসচিব বদিউল আলম খোকন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি কামরুল হাসান দর্পন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলা চলচ্চিত্র ও সংগীতাঙ্গনের একঝাঁক জনপ্রিয় তারকা।

সংগঠনের সাধারণ সম্পাদক রশীদ নিউটন ও ভাবনা আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন চিত্রনায়িকা রোজিনা, শিল্পী-সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু, চলচ্চিত্র অভিনেত্রী শবনম পারভীন, চিত্রনায়িকা রোমনা ইসলাম মুক্তি, সাংবাদিক ফারুক হোসেন মজুমদার। এবার চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন নায়ক শাকিব খান, সিয়াম আহমেদ, মাহফুজ আহমেদ, নীরব হোসেন ও জয় চৌধুরী, নায়িকা শবনম বুবলী, পূজা চেরি, রোমানা ইসলাম মুক্তি, জয়া আহসান, ববি হক। বিশেষ সম্মাননা পেয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজ এর চেয়ারম্যান মিডিয়া ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য অপরূপ টিভি’র চেয়ারম্যান জিন্নাত আলী কে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। টেলিভিশন, সংগীত, নৃত্য, বিজ্ঞাপন ও সাংবাদিকতার বিভিন্ন শাখায় এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

ছবির ক্যাপশন: বাংলাদেশ বিনোদন সাংবাদিক সংস্থা আয়োজিত এটিএন বাংলা বাবিসাস অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রদান করছেন প্রধান অতিথি চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা বেগম ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪