ঢাকা   ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

অন্তর্বর্তী সরকারকে আমরা বারবার তাগদা দিচ্ছে নির্বাচন অতি শীঘ্রই দেওয়ার জন্য – আনিসুল হক

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
  • 89 শেয়ার

আমির হোসেন, স্টাফ রিপোর্টার:

 

 

অন্তর্বর্তী সরকারকে আমরা বারবার তাগদা দিচ্ছে নির্বাচন অতি শীঘ্রই দেওয়ার জন্য” তারা কথা দিয়েছেন ডিসেম্বরে নির্বাচন দেব কিন্তু আমার এদেশের মানুষ চাই এর আগেই নির্বাচন দেয়ার জন্য” বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ- ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশিত সাবেক তাহিরপুর উপজেলা চেয়ারম্যান আনিসুল হক।

আজ ২৮ মার্চ শুক্রবার তাহিরপুর উপজেলার বাদাঘাট সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং দেশের সমৃদ্ধি কামনা বাজারে যুবদলের আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলছেন। এ সময় প্রধান অতিথি বক্তব্যে আনিসুল হক বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিগত সতেরো বছর আমাদের নেতা কর্মীরা মামলা-হামলা, জোর-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। আমার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের দেশা নায়ক তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছিলাম আমাদের এ আন্দোলন এখনো অব্যাহত আছে থাকবে। অন্তর্বর্তী সরকারকে যদি দ্রুত নির্বাচন না দেয় তাহলে দেশের আপামর জনসাধারণকে নিয়ে আবারও আন্দোলন সংগ্রাম বাধ্য হব।

দোয়া ও ইফতার মাহফিলে বাদাঘাট ইউনিয়ন যুবদল সভাপতি সুমন আহমেদ এর সভাপতিত্বে সাধারণ কামরুল ইসলাম ও উত্তর বড়দল ইউনিয়ন যুবদল সভাপতি আক্তার হোসেনের সঞ্চালন কুরআন তেলাওয়াত করেন যুবদল নেতা ইসলাম উদ্দিন। এসময় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক রাখাব উদ্দিন, তাহিরপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সায়েম, সুনামগঞ্জ জেলা যুবদলের আর্থ বিষয়ক সম্পাদক এসএম মাহবুব মল্লিক, তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শাহীন আলম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডাক্তার হাবিবুর রহমান, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম শাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম প্রমুখ।

পরে ইফতার পূর্ব মুহুর্তে খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় এ দেশের মানুষের শান্তি কামনা দোয়া করেন তাহিরপুর উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক এনাম।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪