ঢাকা   ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল। 

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, এপ্রিল ৭, ২০২৫
  • 162 শেয়ার

মো:সাদ্দাম হোসেন ইকবাল,যশোর জেলা প্রতিনিধি। 

 

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সারাদেশের মতো ফুঁসে উঠেছে যশোরের সর্বস্তরের মানুষ।

সোমবার (৭ এপ্রিল) সকালে যশোর শহরের দরাটানা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় দরাটানা মোড়ে গিয়ে ঘণ্টাব্যাপী সমাবেশের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করে।

জনসাধারণের ব্যানারে প্রতিবাদ সমাবেশে সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক,ছাত্র, নার্স, মসজিদের ইমাম, রাজনৈতিক দলের নেতা কর্মীরা সহ সাধারণ মানুষ যোগ দেন।

মিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন লেখক ও গবেষক বেনজিন খান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়কারী রাশেদ খান।

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল গাজা ও রাফা সীমান্তে গুলি ও বোমা বর্ষণ করে ফিলিস্তিনিদের হত্যা করছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। পশ্চিমা বিশ্ব একদিকে মানবতার কথা বললেও, অন্যদিকে ফিলিস্তিনে এই নিপীড়নের বিরুদ্ধে তারা নিরব ভূমিকা পালন করছে।

বক্তারা অবিলম্বে ইসরায়েলি গণহত্যা বন্ধের আহ্বান জানান। পাশাপাশি সমস্ত পশ্চিমা পণ্য আজ থেকে বয়কোটের ঘোষণা করা হয় এই সমাবেশ থেকে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪