ঢাকা   ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ছাড় পচ্ছেনা তৃতীয় শ্রেণির ছাত্রী ও যৌন হয়রানির শিকার হচ্ছে তারা। 

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, এপ্রিল ১৩, ২০২৫
  • 73 শেয়ার

মোঃরাসেল শেখ,নড়াইল জেলা প্রতিনিধি:

 

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পেচি ডুমুরিয়া গ্রামে এক তৃতীয় শ্রেণির ছাত্রীর (বয়স ৮) প্রতি যৌন হয়রানির অভিযোগে আহাদ শেখ (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত আহাদ শেখ, মৃত ছানা শেখ এর ছেলে এবং পেচি ডুমুরিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা।

ভিকটিমের মা জাহানারা বেগম (৪২) কর্তৃক দায়েরকৃত এজাহারে বলা হয়, তিনি তার স্বামীর কর্মস্থল ঢাকায় এবং বড় মেয়ে যশোর সিএমএইচে ভর্তি থাকায় ৭ এপ্রিল ২০২৫ তারিখে বিকালে মেয়েকে বাড়িতে রেখে যশোর যান। তখন বাড়িতে ছোট মেয়ে এবং ছেলের স্ত্রী জুথি বেগম অবস্থান করছিল।

৯ এপ্রিল ২০২৫, বিকাল ৩টার দিকে আহাদ শেখ তাদের বাড়িতে গিয়ে প্রথমে ছেলের স্ত্রীকে দেখে এবং পরে ভিকটিমকে নিয়ে অন্য ঘরে গিয়ে ‘অংক করতে পারলে খেলাধুলা করবো’ বলে প্রলোভন দেখায়। মেয়েটি রাজি না হলে আহাদ শেখ তার জামা ও পাজামার ভেতরে হাত দিয়ে শারীরিক হেনস্তার চেষ্টা করেন এবং মুখ চেপে ধরেন। মেয়েটি ধস্তাধস্তি করে চিৎকার দিয়ে পাশের রুমে পালিয়ে গিয়ে তার ভাবিকে ঘটনা জানায়।

পরিবার সূত্রে জানা গেছে, ভিকটিমের কাছ থেকে বিস্তারিত শুনে তাকে পারিবারিক ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে বিষয়টি নিয়ে আলোচনা করে থানায় অভিযোগ করতে কিছুটা বিলাম্বিত হয় ।

ঘটনার সাক্ষী হিসেবে সাগর সরদার (২২), সাং-শিবানন্দপুর এবং শরিফুল ইসলাম (২৪), সাং-সয়নপুরসহ আরও অনেকে ঘটনার বিষয়ে জানেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।

এ ব্যাপারে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।”

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪