বিশ্বজিৎ চন্দ্র সরকার, বিশেষ প্রতিনিধি:
গোপালগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উদযাপন করেছে জেলা শ্রমিক দল। পহেলা মে দিবস উপলক্ষে জেলা ও উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীরা এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মিলিত হন শ্রমিক ইউনিয়ন অফিস প্রাঙ্গণে।

দিনের কর্মসূচির শুরুতে আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে বক্তব্য রাখেন। তাঁরা বলেন, দেশের উন্নয়ন নির্ভর করে শ্রমিকদের কঠোর পরিশ্রমের ওপর, তাই তাদের অধিকার নিশ্চিত করাই সময়ের দাবি।
আলোচনা শেষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কুয়াডাঙ্গা শ্রমিক ইউনিয়ন অফিস থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
এডভোকেট মোহাম্মদ আবুল খায়ের, যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি
অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদস্য, জেলা বিএনপি
আজিজুল রহমান বেনু, সাবেক সভাপতি, যুবদল
জিয়াউল কবির বিপ্লব, সদস্য, জেলা বিএনপি
মোঃ আবদুল্লাহ শেখ, সদস্য সচিব, জেলা শ্রমিক দল
মাহমুদুল হাসান, সদস্য সচিব, জেলা স্বেচ্ছাসেবক দল
এম মাহবুব আলী সোহেল, সাবেক জয়েন্ট সেক্রেটারি, জেলা যুবদল
মোহাম্মদ জমির উদ্দিন মোল্লা, যুগ্ম আহ্বায়ক, জেলা শ্রমিক দল
জুলকার হোসেন, যুগ্ম আহ্বায়ক, জেলা শ্রমিক দল
রিপন দাড়িয়া, যুগ্ম আহ্বায়ক, জেলা শ্রমিক দল
এস এম মাহমুদ, প্রস্তাবিত সভাপতি, জেলা কৃষক দল
কবিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, জেলা শ্রমিক দল
মোহাম্মদ হাসানুল বান্না, সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি
মোহাম্মদ রিপন মোল্লা, সদস্য সচিব, উপজেলা শ্রমিক দল

এই আয়োজনের মাধ্যমে শ্রমিকদের প্রতি সম্মান এবং অধিকার আদায়ের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন নেতৃবৃন্দ। দিনটি ছিল শ্রমিকদের দাবির প্রতি শ্রদ্ধা, সচেতনতা এবং সম্মিলিত একতার প্রতীক।