ঢাকা   ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস উপলক্ষে রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, মে ২, ২০২৫
  • 95 শেয়ার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

“শ্রমিক – মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে ” শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস উপলক্ষে রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১ লা মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও রাজশাহী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর আয়োজনে জেলা প্রশাসকের সামনে থেকে রালী বাহির হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর উপ মহা পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম।

মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন নবাব অটো রাইস মিলের চেয়ারম্যান মোঃ আকবর আলী। শ্রমিকদের অধিকার ও বিভিন্ন দাবিতে বক্তব্য রাখেন মটর শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ সাইদুর রহমান, হোটেল শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সবুজ প্রমুখ।

রালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪