ঢাকা   ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

জেলা কৃষক দলের আহ্বায়কের হজ্জ যাত্রায় গোমস্তাপুর উপজেলা কৃষক দলের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, মে ৪, ২০২৫
  • 53 শেয়ার

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক তোসিকুল ইসলাম (তসির) হজ্জ যাত্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, গোমস্তাপুর উপজেলা শাখার উদ্যোগে এক বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

শনিবার (০৩ মে) রাতে রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম। অনুষ্ঠানে তোসিকুল ইসলাম তসির সুস্থতা, নিরাপদ হজ্জ পালন ও শুভ প্রত্যাবর্তনের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব, দূরুল হোদা, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (সেন্টু), রহনপুর পৌর কৃষক দলের আহ্বায়ক তোহরুল ইসলাম, রহনপুর ইউনিয়নের সভাপতি জোহরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, পার্বতীপুর ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, বাঙ্গাবাড়ি ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক নয়ন আলী, রাধানগর ইউনিয়নের সভাপতি মসিদুর রহমান ও সাধারণ সম্পাদক আলতাফুর রহমানসহ ৮টি ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।

অনুষ্ঠান শেষে উপজেলা কৃষক দলের পক্ষ থেকে তোসিকুল ইসলাম ( তসি) এর হাতে একটি স্মৃতিস্মারক উপহার তুলে দেওয়া হয়। গোমস্তাপুর উপজেলা কৃষক দল তাঁর সুস্থ, সুন্দর ও নিরাপদ হজ্জ পালনের দোয়া মোনাজাত করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪