ঢাকা   ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ঠাকুরগাঁওয়ে হরিপুরে এসিল্যান্ড না থাকায় ভোগান্তিতে লক্ষাধিক মানুষ !

Mizanur
  • প্রকাশিত : মঙ্গলবার, মে ৬, ২০২৫
  • 78 শেয়ার

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও । 

 

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ৬ মাসেরও বেশি সময় ধরে সহকারী কমিশনার (এসিল্যান্ড) না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে সেবাপ্রার্থীরা। দীর্ঘদিন ধরে পদটি শূন্য থাকায় জমি কেনাবেচা, নামজারি, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন কার্যক্রমে জটিলতায় পড়তে হচ্ছে ভূমি সেবাপ্রার্থীদের।

হরিপুর উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪ সালের অক্টোবর থেকে এসিল্যান্ড পদটি শূন্য আছে। এর আগে কর্মরত এসিল্যান্ড আব্দুল্লাহ আল নোমান সরকার অন্যত্র বদলি হওয়ায় হরিপুর উপজেলার লক্ষাধিক মানুষের ভূমি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর আগে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি অফিসের কার্যক্রম পরিচালনা করলেও তিনি এখন অন্যত্র চলে গেছেন। যার ফলে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটিও এখন শূন্য। আব্দুল আলিম নামে একজন বলেন, এক মাস আগে নামজারির জন্য আবেদন করেছিলাম। কিন্তু এখনো কোনো অগ্রগতি হয়নি। ইউএনও বা এসিল্যান্ড না থাকায় এসব সেবা পেতে বিলম্ব হচ্ছে।

হরিপুর উপজেলার কয়েকজন দলিল লেখক জানান, হরিপুর উপজেলা ভূমি অফিসে এসিল্যান্ড না থাকায় বিভিন্ন সেবা পেতে তাদের বেগ পেতে হচ্ছে। জমি কেনা-বেচা নামজারি, বাটোয়ারা এবং খাজনা পরিশোধ ছাড়া জমি হস্তান্তর করা যায় না। এসিল্যান্ড না থাকায় এসব কাজ অনেকসময় আটকে থাকে।

বকুয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, কয়েকমাস ধরে এসিল্যান্ড না থাকায় নামজারি ও খাজনা খারিজের কাজে একটু সময় লাগছে। এতে সেবাগ্রহীতাদের ঠিকমতো সেবা পেতে কিছুটা দেরি হয়। এসিল্যান্ড থাকলে আমাদের কাজ করাটা সহজতর হয়। সবাই দ্রুত মিউটেশন সেবা পাবে। হরিপুর উপজেলার অতিরিক্ত দ্বায়িত্বে থাকা রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান সাংবাদিকদেরকে বলেন, এসিল্যান্ড পদে পদায়ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অফিসিয়ালি জানানো হয়েছে।

বর্তমানে ভূমি অফিসের সেবা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেই অনুযায়ী নির্দেশনা প্রদান করা হয়েছে। দুই-তিন দিনের মধ্যে আমার আইডি তৈরি হলে জমি সংক্রান্ত মিউটেশন সেবা চালু হবে। আশা করছি, দ্রতই জটিলতা কেটে যাবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪