ঢাকা   ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সাবেক এমপি তুহিনের নীলফামারী আগমনে নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মে ১৭, ২০২৫
  • 106 শেয়ার

আশীষ বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নীলফামারী আগমনকে ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গনে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। আগামীকাল ১৭ই মে তার আগমন উপলক্ষে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে আনন্দ।

এদিকে নীলফামারী জেলা শহরে তাকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির নেতারা। এছাড়া ১৮ ও ১৯ মে তিনি ডোমার, ডিমলা ও জলঢাকা উপজেলায় পথসভা ও সংবর্ধনায় অংশ নেবেন তিনি। এসব কর্মসূচিকে কেন্দ্র করে জেলা বিএনপির নেতাকর্মীরা দিনরাত কাজ করে চলেছেন। এছাড়াও প্রস্তুতি সভা, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চলছে মাইকিং এবং ব্যানার-ফেস্টুন স্থাপন।

সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মশগুল হোসেন বলেন, প্রিয় নেতা প্রকৌশলী তুহিন ভাইয়ের আগমনে আমরা অত্যন্ত আনন্দিত। তার মতো একজন অভিজ্ঞ ও সৎ রাজনীতিবিদকে পেয়ে আমরা নতুনভাবে উচ্ছ্বাসিত। তার হাত ধরে নিশ্চিত হবে এ জেলার আগামীর উন্নয়ন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম বলেন, তুহিন ভাইয়ের আগমন বিএনপির তৃণমূলকে আরও শক্তিশালী করবে। নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যেই নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে। আমরা এই আয়োজনকে সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। জেলা বিএনপির সভাপতি আ. খ. ম. আলমগীর সরকার বলেন, তুহিন ভাইয়ের অভিজ্ঞতা, রাজনৈতিক প্রজ্ঞা ও সংগঠনের প্রতি তার দায়বদ্ধতা আমাদের অহংকার, তার আগমনে পুরো নীলফামারী জেলা বিএনপি এক নতুন আবেগে ভাসছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪