ঢাকা   ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সরিষাবাড়ীতে ভূমি উন্নয়ন মেলার উদ্বোধন

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, মে ২৬, ২০২৫
  • 91 শেয়ার

মাসুদ রানা, জামালপুর প্রতিনিধি: 

 

 

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি – নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের মতো জামালপুর জেলার সরিষাবাড়ীতে ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে ।

গতকাল রবিবার সকালে সরিষাবাড়ী উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিন দিনব্যাপী এ ভূমি মেলার শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব  আজিম উদ্দিন আহমেদ, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ হাসান,পুলিশ পরিদর্শক বিকাশ চন্দ্র সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরিষাবাড়ী শাখার সদস্য সচিব ছাবের হোসেন বিপুল, দৈনিক আমাদের সময় সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি  আবুল হোসেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সচেতন নাগরিক সমাজ এবং ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ মেলার মাধ্যমে আগামী তিন দিন ব্যাপী নাগরিকদেরকে ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, জমির ভুল-ত্রুটি সংশোধন, জমির ম্যাপ ও খতিয়ানসহ নানা ধরনের সেবা প্রদান করা হবে।উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমির কার্যালয়ের কানুনগো আ.ন.ম ফরিদ উদ্দিন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪