ঢাকা   ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সিলেট শহরের রাস্তাগুলো হকারদের দখলে, চরম ভোগান্তি

Mizanur
  • প্রকাশিত : বুধবার, মে ২৮, ২০২৫
  • 107 শেয়ার

সুমন আহমদ, সিলেট প্রতিনিধি:

 

 

সিলেট নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি, সবখানেই এখন হকারদের দখলদার চরমভাবে। এ নিয়ে সাধারণ জনগন হাঁটার পথে চলাফিরা করতে এবং যানবাহন চলতে অস্থিতিল পরিস্থিতি” ফুটপাত, মোড় এবং প্রধান সড়কে জনসমাগমস্থলগুলোতে অসংখ্য হকার তাদের দোকান বসিয়ে রেখেছেন, যার ফলে পথচারীদের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে।

শহরের বিভিন্ন এলাকা যেন একটি অস্থায়ী বাজারে পরিণত হয়েছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সকাল থেকে রাত পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে হকারদের জটলা লেগে থাকে। ক্বিন ব্রিজ, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, বন্দরবাজার ও দরগাহ গেইটসহ অধিকাংশ এলাকায় রাস্তার একাংশ হকারদের নিয়ন্ত্রণে চলে গেছে। ফুটপাত তো আগেই উধাও, এখন রাস্তাও সংকুচিত হয়ে পড়েছে।এক পথচারী জানান, আমরা হেঁটে চলার জায়গা পাচ্ছি না। মাঝে মাঝেই গাড়ির সঙ্গে ধাক্কা লাগে।

শিশু বা বৃদ্ধদের নিয়ে চলাফেরা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।কোতোয়ালী থানার ওসি জিয়াউল হকের মোবাইল ফোনে কল করলে তিনি কল রিসিভ করেননি।ট্রাফিক বিভাগের কর্মকর্তাকে একাধিকবার কল করলে ফোন বন্ধ পাওয়া যায়।হকারদের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের জীবিকা নির্বাহের জন্য তারা বাধ্য হয়ে রাস্তায় বসেন। একজন হকার বলেন, আমাদের বিকল্প ব্যবস্থা না করে তাড়ালে আমরা পরিবার চালাবো কীভাবে?

আর অনেকে বলেন :- আমাদের এ-ই ব্যবসা দিয়ে উপার্জন করে এখন পরিবার চালানো হচ্ছে যদি এটা বন্ধ করা হয় তাহলে আমরা কিভাবে পরিবার চালাবো?এ নিয়ে হকার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন। সিলেট সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন বলেন, আমরা আগামীকাল থেকে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করবো, শহর হকার মুক্ত করবো।জনসাধারণ এবং নগর পরিকল্পনাবিদদের মতে, সিলেটের সৌন্দর্য ও নাগরিক জীবনযাত্রা স্বাভাবিক রাখতে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪