ঢাকা   ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সরিষাবাড়ীতে বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের উৎসবভাতা বৃদ্ধির দাবিতে ২ ঘণ্টার কর্মবিরতি পালন

Mizanur
  • প্রকাশিত : বুধবার, মে ২৮, ২০২৫
  • 63 শেয়ার

মাসুদ রানা, জামালপুর প্রতিনিধি:

 

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৭৯টি বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের উৎসবভাতা বৃদ্ধির দাবিতে ২ ঘন্টা কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়। বুধবার (২৮ মে) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে চলে এ শান্তিপুর্ন এ কর্মবিরতি। এ কর্মবিরতির ফলে বেল দেওয়া থেকে বিরত থাকার ফলে স্ব-স্ব শ্রেনী শিক্ষকগন মোবাইল ও হাতে ঘডি দেখে পাঠদান কার্যক্রম পরিচালনা করায় প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম কিছুটা ব্যাহত হয়।

এ সময় সরিষাবাড়ী আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মবিরতি শেষে বক্তব্য রাখেন, বয়ড়া ইসরাইল আহম্মদ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মাহফুজুর রহমান (রোমান), আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী রফিকুল ইসলাম, আরইউটি উচ্চ বিদ্যালয়ের ডেমোষ্ট্রেটর জাহিদ হাসান প্রমুখ। কর্মচারীরা আরও জানান, দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে কর্মসূচি চললেও সরকার তাদের দাবি বাস্তবায়নে এখনো কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪