ঢাকা   ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

চাঁপাইনবাবগঞ্জে লবণ ও চামড়া ব্যবসায়িদের সাথে ডিসি’র মতবিনিময়

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মে ৩১, ২০২৫
  • 95 শেয়ার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

 

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া স্থানীয়ভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ এবং পর্যাপ্ত লবণ সরবরাহ নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জে জেলা লবণ ও চামড়া ব্যবসায়িদের সাথে ডিসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) বিকেলে জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ আবু হোসেন, সম্প্রসারণ কর্মকর্তা মোহাঃ আব্দুর রহিম, চেম্বারের পরিচালক মোঃ শহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংগ্রহ, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণে লবণের গুরুত্ব তুলে ধরা হয় এবং লবণের সরবরাহ, পরিবহন ও মজুত ব্যবস্থাপনায় সুষ্ঠু সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে চামড়া নষ্ট হওয়া রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪