ঢাকা   ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সিলেটের জকিগঞ্জে আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সংযোগ প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, জুন ১৪, ২০২৫
  • 108 শেয়ার

আব্দুস শহীদ শাকির, জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

 

 

সিলেটের জকিগঞ্জ গ্যাস কূপ-১ এর প্রশাসনিক কার্যক্রম অন্যত্র হস্তান্তরের প্রতিবাদে এবং জকিগঞ্জ উপজেলায় আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সংযোগ প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) বিকেল ৬টায় জকিগঞ্জ এম.এ. হক চত্বরে ‘খনিজ সম্পদ সংরক্ষণ ও পরিবেশ আন্দোলন’-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আয়োজক সংগঠনের আহ্বায়ক এডভোকেট মশিউর রহমান চৌধুরী সুজনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, “জকিগঞ্জবাসীকে বারবার তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলনে নামতে হয়। জেলা শহর থেকে ৯১ কিলোমিটার দূরত্বে থাকা এ উপজেলার অধিকার বারবার উপেক্ষিত হয়েছে। জকিগঞ্জের গ্যাস কূপ থেকে উত্তোলিত গ্যাস অন্যত্র নিয়ে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে গ্যাস কূপ-১ এর প্রশাসনিক কার্যক্রম অন্য উপজেলার অনুকূলে হস্তান্তরের চেষ্টা বন্ধ করতে হবে এবং আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে গ্যাস সংযোগ দিয়ে পরবর্তীতে জাতীয় গ্রিডে সংযুক্ত করতে হবে।”

বক্তারা আরও বলেন, “আশির দশকে জকিগঞ্জের আটগ্রামে যখন সরকারি উদ্যোগে গ্যাস অনুসন্ধান শুরু হয়, তখনই এখানে গ্যাসের সন্ধান পাওয়া যায়। কিন্তু প্রতিবেশী দেশের আপত্তির কারণে তখন থেকেই জকিগঞ্জবাসী গ্যাস থেকে বঞ্চিত। এখন আবার সেই গ্যাস অন্যত্র নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জকিগঞ্জের গ্যাস প্রথমে জকিগঞ্জবাসীকে দিতে হবে, তারপর অন্যত্র নেওয়ার কথা ভাবা যেতে পারে। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”

মানববন্ধনে বক্তব্য রাখেন— জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা কৃষকদলের আহ্বায়ক ইকবাল আহমদ তাপাদার, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতী আবুল হাসান, সিলেট জেলা খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, জকিগঞ্জ সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও বিএনপি নেতা হাসান আহমদ, জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি দেলোয়ার হোসেন লস্কর, ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলার সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জামায়াতে ইসলামী (যুব বিভাগ) জকিগঞ্জ উপজেলার সভাপতি আবিদুর রহমান, সিলেট জেলা যুব মজলিসের সহ-সভাপতি খায়রুল ইসলাম, জকিগঞ্জ পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জকিগঞ্জ উপজেলার সভাপতি নাজির আহমদ আফজাল, জকিগঞ্জ পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক সুমন আহমদ, সাব’আ সানাবিল স্কুলের পরিচালক ফজলুর রহমান শামীম, ‘খনিজ সম্পদ সংরক্ষণ ও পরিবেশ আন্দোলন’-এর যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম বুলবুল, সোনার বাংলা সমবায় সমিতির সভাপতি জাফরুল ইসলাম, জকিগঞ্জ ইউনাইটেড অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কয়েছ আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মাজহারুল ইসলাম জয়নাল, উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ডা. হাবিব উল্লাহ মিসবাহ, গণমাধ্যমকর্মী রহমত আলী হেলালী, সিলেট জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আবু ওমর জুবের প্রমুখ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪