ঢাকা   ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নুনছড়া প্রাথমিক বিদ্যালয়ে সরকারি অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও শিক্ষা উপকরণ বিতরণ৷

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, জুন ১৭, ২০২৫
  • 92 শেয়ার

মোঃ মুমিনুল ইসলাম মনিয়া, কানাইঘাট উপজেলা প্রতিনিধি:

 

 

সিলেটের কানাইঘাট উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের নুনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ এক আনন্দঘন পরিবেশে ১২০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে সরকারি অর্থায়নে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করেন অর্থ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তে ইসলামের সহ-সভাপতি মাওলানা হেলাল আহমদ এবং ২নংলক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের জমিয়তের সভাপতি মাওলানা সিরাজুল হক। এছাড়াও আরও উপস্থিত ছিলেন অর্থ ইউনিয়ন যুব জমিয়তের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ এবং ছাত্র জমিয়ত, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সালেহ আহমদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব দিলীপ কয়েরি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর জামাতের ৮ নম্বর ওয়ার্ড সদস্য জনাব সিরাজ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন বলেন, “শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে তাদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধি পাবে।” তিনি আরও বলেন, “এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের স্কুলমুখী করতে কার্যকর ভূমিকা রাখবে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

শিক্ষার্থীরা নতুন ড্রেস ও উপকরণ পেয়ে আনন্দে উদ্বেল হয়ে পড়ে। উপস্থিত অভিভাবক ও শিক্ষকমণ্ডলী চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এমন উদ্যোগ শিক্ষার পরিবেশ উন্নয়নে যেমন সহায়ক, তেমনি স্থানীয় প্রশাসনের প্রতি মানুষের আস্থাও আরও সুদৃঢ় করে তোলে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪