ঢাকা   ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

পঞ্চগড়ে বর্নাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, জুন ২৫, ২০২৫
  • 66 শেয়ার

রেজাউল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার:

 

 

প্লাষ্টিক দুষণ আর নয়, বন্ধ করার এখনি সময়, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ে বর্নাঢ্য আয়োজনে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস।

২৫ জুন বুধবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্নাঢ্য শোভাযাত্রাটি বের হয়।জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের আযোজনে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে শিশু কিশোরদের মাঝে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে দুপুরে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্টেট মো: সাবেত আলী। এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, বাপার সহ সভাপতি কাজী মকছেদ, পরিবেশ বন্ধুর পরিচালক তানবিরুল বারী নয়ন প্রমুখ । এর আগে জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ইউসুফ আলী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেসানের মাধ্যমে পরিবেশে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব তুলে ধরেন।

শোভাযাত্রা ও আলোচনায় পরিবেশ কর্মী, শিক্ষার্থী, রাজনৈতিক নেতবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। নিজস্ব সংগঠনের ব্যানার সম্বলিত পরিবেশ বাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), প্রাণ প্রকৃতি পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়ন বিষয়ক সংস্থা কারিগর, পরিবেশ বন্ধু, সবুজ আন্দোলন, বন্ধু ফাউন্ডেশান সহ অন্যান্য সংগঠনরা অংশ নেয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪